Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
    জাতীয়

    ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

    By adminমার্চ ২৭, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নতুন কুঁড়ি আসরের মত এবার খেলাধুলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

    স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ বিকেলে সাবেক ফুটবলারদের নিয়েঅনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে যখন সাবেক ফুটবলাররা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

    মাঠে প্রবেশ করেই প্রধানমন্ত্রী ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। এরপর ডাগআউটে বসেই খেলা উপভোগ করেন। কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধানের এভাবে ডাগআউটে বসে খেলা উপভোগ করার ঘটনা হয়তো এটাই প্রথম।

    লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ম্যাচ শেষে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কথা বলেন তিনি। এ সময়ই তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দেন। শুধু তাই নয়, কিভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করবেন, তার একটা রূপরেখাও তুলে ধরেন। এ নিয়ে বলা প্রধানমন্ত্রীর কথাগুলো হুবহু তুলে ধরা হলো।

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় মেনিফেস্টোতে বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে বিভিন্ন খেলায় নতুন প্লেয়ার তৈরি করতে চাই। সে সঙ্গে ক্রীড়াকে পেশাদার রূপ আমরা দিতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নতুন কুঁড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, (সেটার মত করেই) এখানে আমরা নতুন কুঁড়ি স্পোর্টসকে চালু করতে চাই। শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে, বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলায় এবং প্রত্যেকটি ইউনিয়নে স্কুলগুলোর বিভিন্ন শ্রেণীর মধ্যে খেলাধুলার কম্পিটিশন শুরু করতে চাই।’

    ‘আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যেন ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে কিভাবে আরো বেশি আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং সে জন্য আমরা সুন্দরভাবে ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। সেটিও আমাদের পরিকল্পনা আছে, চেষ্টায় আছে।’

    ‘আজকের এই স্বাধীনতা দিবসে, আসুন আমরা সকলে সিদ্ধান্ত নিই, আমরা সকলেই চেষ্টা করি, যারা বিভিন্নভাবে বাংলাদেশের বহু মানুষ আছেন, যারা ক্রীড়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের ক্রীড়া জগতটিকে সুন্দরভাবে গড়ে তুলি।’

    ‘এই ক্রীড়া দেশের জন্য যেমন সম্মান বয়ে আনতে পারে। এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের এবং ভাতৃত্বের বন্ধনও তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। আবারো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং আমার সামনে সাংবাদিক ভাইয়েরা আছেন যারা, আপনাদের মাধ্যমে দেশের সকল মানুষকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
    Next Article যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আহ্বান জামায়াত আমিরের

    Related Posts

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫