Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    জুলাই ৩১, ২০২৬

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না: টাঙ্গাইলে সারজিস আলম
    রাজনীতি

    নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না: টাঙ্গাইলে সারজিস আলম

    By adminজুলাই ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না। ক্ষমতায় এসে কেউ যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা কিংবা সাধারণ মানুষের ওপর নির্যাতন করে, তার দায় নেতৃত্বকেই নিতে হবে।’

    বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পর আপনি দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়ায়, তাহলে এর দায় আপনারও রয়েছে।’

    পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশকে অতীতে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা চাই, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ও নিজেদের সম্মান পুনরুদ্ধার করুক।’

    তিনি আরও বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলই ক্ষমতায় গিয়ে পুলিশকে ব্যবহার করতে চাইবে। কিন্তু পেশাদারিত্ব বিসর্জন দিলে নিজের বিবেকের কাছেও মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না।’

    দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বাংলাদেশপন্থি সরকার চাই। সীমান্তে আবার হত্যাকাণ্ড ঘটলে বা পুশ-ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আমরা দেখব না কে ক্ষমতায় আছে; আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কে অবস্থান নিয়েছে।

    জনগণের অধিকার ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় আপসহীন সরকারের পক্ষেই আমরা থাকব।’

    সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন এবং সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনতুন গাড়ি কেনা ও সরকারি টাকায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
    Next Article জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

    Related Posts

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    জুলাই ৩১, ২০২৬

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    জুলাই ৩১, ২০২৬

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    জুলাই ৩১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কাঁচামরিচ ৪০০ টাকা, বাড়ছে পেঁয়াজ-ডিমের দাম

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

    ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারকে সব পুঁজিবাজার প্রতিষ্ঠানে নিষিদ্ধ করল বিএসইসি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬