Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
    জাতীয়

    দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার হিসেবে কৃষক, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম-এ কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, এদেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত। আমি হয়তো কৃষির সাথে জড়িত নয়, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যে মানুষটি কৃষির সাথে জড়িত। বাংলাদেশের ৪ কোটি পরিবার কেউ না কেউ কৃষির সাথে জড়িত। এদেশের প্রধান পেশায় হচ্ছে কৃষি। এদেশের কৃষক যদি সচ্ছল থাকে, এদেশের কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।

    তারেক রহমান বলেন, ২২ হাজার কৃষককে আমরা প্রথম পর্যায়ে কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে চাচ্ছি। এদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে তা আমরা উদ্বোধন করলাম। নির্বাচনের পূর্বে দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহে কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেছি। এটাও আমাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল।

    সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যাতে বন্যার পানি সংরক্ষণ ও কৃষি সেচব্যবস্থা উন্নত করা যায়।

    নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারী প্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর পাইলট প্রকল্প শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে সব নারী প্রধান পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

    তিনি আরও বলেন, ‘এখন দেশ গড়ার সময়। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল
    Next Article হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি মঈনসহ তিনজন রিমান্ডে

    Related Posts

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬