Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    আগস্ট ৩, ২০২৬

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া
    জাতীয়

    দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বিভিন্ন আন্তঃজেলা রুটে নতুন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

    শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। নতুন ভাড়ায় বাসের আসনসংখ্যার ভিত্তিতে ভিন্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।

    সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। সায়েদাবাদ-বরিশাল রুটে যথাক্রমে ৪৬৪ টাকা ও ৫৯২ টাকা, আর সায়েদাবাদ-খুলনা রুটে ৫৪১ টাকা ও ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।

    ঢাকা (গাবতলী)-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। গাবতলী-রংপুর রুটে ৭৫১ টাকা ও ৯১১ টাকা, গাবতলী-দিনাজপুর রুটে ৯৭৪ টাকা ও ১,২৪১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    গাবতলী-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা। গাবতলী-রাজশাহী রুটে যথাক্রমে ৭৭৭ টাকা ও ৯৯১ টাকা এবং গাবতলী-মেহেরপুর রুটে ৭৭৬ টাকা ও ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই টার্মিনাল থেকে জামালপুর রুটে ৩৮৬ টাকা ও ৪৯২ টাকা, শেরপুর রুটে ৪২১ টাকা ও ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৪০১ টাকা ও ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়া কার্যকর হবে জ্বালানি মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব পরিবহন মালিক ও যাত্রীদের এ তালিকা অনুসরণ করতে হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই কোল টমাস অ্যালেন?
    Next Article সৃষ্টিশীল মানুষের মেধার মূল্যায়ন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    Related Posts

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    আগস্ট ৩, ২০২৬

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬