Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো : নতুন মন্ত্রিপরিষদ সচিব
    জাতীয়

    দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো : নতুন মন্ত্রিপরিষদ সচিব

    By adminফেব্রুয়ারি ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেয়ে ড. নাসিমুল গনি বলেছেন, দেশের এক যুগসন্ধিক্ষণে তার ‘দুর্বল কাঁধে’ বিশাল দায়িত্ব পড়েছে এবং তিনি তা সাধ্যমতো বহনের চেষ্টা করবেন।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর সোয়া ১টার দিকে তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের এক নম্বর ভবনে আসেন।

    প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

    ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন।

    সুষ্ঠু নির্বাচন করার কারণে এই পদ ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘মন্তব্য নেই।’ দায়িত্ব নেওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন কি না জানতে চাইলে তার জবাব, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’

    নতুন মন্ত্রিসভা নিয়ে প্রস্তুতি
    নতুন মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি জানান, মঙ্গলবার সকালে দুই দফায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ক্যাবিনেট ডিভিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম কবে প্রকাশ হবে-এ প্রশ্নে তিনি বলেন, এটি নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মন্ত্রিসভা কত সদস্যের হবে সে বিষয়েও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর গাড়ি, দেহরক্ষী, বাসস্থান, নিরাপত্তা, অফিস ও প্রয়োজনীয় জনবল নিয়োগসহ সার্বিক প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়। ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেইল করে না’-যোগ করেন তিনি।

    এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয় তার আবেদনের পরিপ্রেক্ষিতে।

    ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট যোগ দেন এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হন। বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা মেধাতালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন। ২০০৯ সালে তাকে ওএসডি করা হয় এবং ২০১৩ সালে অবসর দেওয়া হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনসিপি অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করবে
    Next Article আইসিটি উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫