Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    জুন ৪, ২০২৬

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    জুন ৪, ২০২৬

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট
    বিনোদন

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    By adminজুন ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রেম বয়সের সীমা মানে না-এ কথারই যেন নতুন উদাহরণ হয়ে উঠেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেতা। গত দেড় বছর ধরে গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

    গৌরী স্প্র্যাটের পারিবারিক ইতিহাসও বেশ ব্যতিক্রমী। তার দাদা ফিলিপ স্প্র্যাট ইংল্যান্ড থেকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি আর নিজ দেশে ফিরে যাননি, বরং ভারতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই সূত্রেই ভারতে গৌরীর পরিবারের বসতি গড়ে ওঠে।

    পড়াশোনা শেষ করে করপোরেট ও ফ্যাশন ডিজাইনিং জগতে নিজের অবস্থান তৈরি করেন গৌরী। ২০০৫ সালের অক্টোবর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ‘মার্মালেড’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে ২০০৭ সালে জুহুভিত্তিক ‘বি ব্লান্ট@স্প্র্যাট প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

    এছাড়া ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘৩সি টেক্স প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক ও ডিজাইন প্রধান হিসেবে কাজ করেছেন। একই সময়ে ‘প্রুহা ক্লোথিং প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুর ‘দ্য লেদার বুটিক’-এ পরামর্শক হিসেবে কাজ করেন।

    পেশাগত পরিচয়ের বাইরে পশু অধিকারকর্মী হিসেবেও পরিচিত গৌরী। প্রাণীদের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। নিয়মিত যোগব্যায়াম করেন এবং ক্রিস্টাল হিলিংয়ের প্রতিও তার আগ্রহ রয়েছে। অবসরে বই পড়তে এবং ভ্রমণ করতে পছন্দ করেন তিনি।

    ব্যক্তিগত জীবনে গৌরী একজন ডিভোর্সি এবং এক সন্তানের মা। বর্তমানে তিনি সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে বড় করছেন।

    ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আমির ও গৌরীর পরিচয় বহুদিনের হলেও মাঝখানে কয়েক বছর তাদের যোগাযোগ ছিল না। পরে আবার যোগাযোগ শুরু হয় এবং গত দেড় বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি আমির খানের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ
    Next Article প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    জুন ৪, ২০২৬

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    জুন ৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫