Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকার চারপাশের নৌপথ সচল করার সিদ্ধান্ত, চলবে বেসরকারি ওয়াটার বাসও

    আগস্ট ২, ২০২৬

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    আগস্ট ২, ২০২৬

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী গ্রেপ্তার
    অপরাধ

    দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী গ্রেপ্তার

    By adminআগস্ট ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় ঘটনাস্থল থেকে পাওয়া জুতার ছাপের সঙ্গে স্বামী সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১ আগস্ট) সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার (৩ আগস্ট) দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তাকে হত্যা করেছে।

    তবে তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে সোহেল রানার জুতার মিল পাওয়ায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

    রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার দিন নিহতের মেয়ে স্কুল থেকে ফিরে মাকে খাটে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে বাবাকে খবর দেওয়া হলেও তিনি দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেননি।

    এছাড়া, জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্ত্রীর প্রতি অসন্তোষের কথাও জানিয়েছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

    এদিকে, শুক্রবার (৩১ জুলাই) নিহতের বোন সারাহ সুলতানা পলি দক্ষিণখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার বোন প্রায়ই স্বামীর ভয়ে আতঙ্কিত থাকার কথা তাকে জানাতেন।

    পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং রিমান্ড শুনানির পর পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
    Next Article টিআরএনবির সভাপতি রবিন, সম্পাদক ফারুক

    Related Posts

    ঢাকার চারপাশের নৌপথ সচল করার সিদ্ধান্ত, চলবে বেসরকারি ওয়াটার বাসও

    আগস্ট ২, ২০২৬

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    আগস্ট ২, ২০২৬

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঢাকার চারপাশের নৌপথ সচল করার সিদ্ধান্ত, চলবে বেসরকারি ওয়াটার বাসও

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    টিআরএনবির সভাপতি রবিন, সম্পাদক ফারুক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬