Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার: আমীর খসরু
    রাজনীতি

    তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার: আমীর খসরু

    By adminজানুয়ারি ৭, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানই আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন, তা দীর্ঘদিন বহন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে।

    বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু বলেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামীদিনের গণতন্ত্রের নেতৃত্ব তাঁর হাতেই। এ জন্য নিজেদের মানদণ্ড উঁচু রাখতে হবে এবং জাতিকে শৃঙ্খলিত করতে হবে।

    খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি ছিলেন আপসহীন নেত্রী। জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি। কিন্তু যারা একসময় পালিয়ে গেছেন বা বিভিন্ন সময়ে আপস করেছেন, তাদের অবস্থান ওয়ান-ইলেভেনের পক্ষে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

    খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোটি কোটি মানুষ তাঁকে ভালোবেসে জানাজায় অংশ নিয়েছেন। এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ সেখানে উপস্থিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কি না, তা অন্তত তাঁর জানা নেই। বাংলাদেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়ার যে জায়গা ছিল, সেটি ধরে রাখাই আমাদের দায়িত্ব।

    জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচন উপলক্ষে ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
    Next Article ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়: ক্রীড়া উপদেষ্টা

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    আদ্-দ্বীন হাসপাতালের ৭৬ রোগীকে নিয়ে অনিশ্চয়তা, অসহায় স্বজনরা

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬