Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

    এপ্রিল ১৪, ২০২৬

    হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি মঈনসহ তিনজন রিমান্ডে

    এপ্রিল ১৪, ২০২৬

    দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল ১৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করল প্রাইম ব্যাংক
    বিজনেস

    ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করল প্রাইম ব্যাংক

    By adminএপ্রিল ৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি., যা দেশের ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংক থেকে গত ২ এপ্রিল নির্দেশনা পাওয়ার পরদিনই প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে ব্যাংকটি। দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন ব্যাংকটির অপারেশনাল দক্ষতা ও সমন্বিত কার্যক্রমের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

    নতুন এই পণ্যের মাধ্যমে গ্রাহকরা তাদের হাতে থাকা ট্রেজারি বন্ড বন্ধক রেখে ঋণ নিতে পারবেন। ফলে বিনিয়োগ বিক্রি না করেই প্রয়োজনীয় তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা।

    ব্যাংকের গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর ফলে ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করা গেছে।

    প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, এই উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার কাঠামোর মধ্যে থেকে গ্রাহকদের জন্য নতুন আর্থিক সমাধান দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। তিনি জানান, গ্রাহকদের জন্য আরও উন্নত ও সহজ আর্থিক সেবা চালু রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

    এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের ব্যাংকিং খাতে আধুনিক ও উদ্ভাবনী সেবা চালুর ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকায় আসছেন যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি ব্যারোনেস উইন্টারটন
    Next Article এস২৬ আলট্রা নিয়ে ক্রেতাদের উচ্ছ্বাস, প্রি-অর্ডারে তিনগুণ সাড়া পেল স্যামসাং

    Related Posts

    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

    এপ্রিল ১৪, ২০২৬

    হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি মঈনসহ তিনজন রিমান্ডে

    এপ্রিল ১৪, ২০২৬

    দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

    হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি মঈনসহ তিনজন রিমান্ডে

    দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫