Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ
    খেলা

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    By adminমার্চ ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে সফরকারীরা।

    শুক্রবার (১৩ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল। মিরাজ ৩৪ রানে ২টি এবং রিশাদ ৫৬ রানে ৩টি উইকেট নেন। পাকিস্তানের শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ৪৩ রানের মধ্যে। পাকিস্তানের পক্ষে মাজ সাদাকাত ও সালমান আলী আগা অর্ধশতক করেন।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। বৃষ্টির কারণে ম্যাচ ৩২ ওভারে নামিয়ে আনা হলে নতুন করে ২৪৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

    তবে ৩৩ বলে ৪১ রান করে লিটন দাস আউট হয়ে গেলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ছয় নম্বরে নেমে আফিফ হোসেন করেন ১৪ রান। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কেউই এক অঙ্কের বেশি রান করতে পারেননি।

    শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তাওহীদ হৃদয় ২৮ রান করে আউট হন, তখন দলের সংগ্রহ ছিল ১০৩ রান। এরপর আর মাত্র ১১ রান যোগ করেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

    পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি, মাজ সাদাকাত ৩টি এবং শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট নেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা ফিরেছে। আগামী ১৫ মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই কার্যত সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
    Next Article বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে: ইরানের রাষ্ট্রদূত

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬