Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মানবতাবিরোধী মামলা: হাবিবুরসহ ৫ পুলিশের বিরুদ্ধে রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি

    জুন ২৭, ২০২৬

    সার আমদানি ও সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন

    জুন ২৭, ২০২৬

    শেষ মুহূর্তের গোল বাতিল, ড্র করে নকআউটের অপেক্ষায় ইরান

    জুন ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি
    খেলা

    জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

    By adminজুন ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শনিবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘এফ’ গ্রুপের ম্যাচে মেসি বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন এবং পরে মাঠে নামানো হবে।

    আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি শুরুতে বেঞ্চে থাকবে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি। পরে সে মাঠে নামবে।’

    গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করলেও জর্ডানের বিপক্ষে দুর্বল দল খেলানো হচ্ছে—এমন ধারণা উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ।

    তিনি বলেন, ‘যারা আগামীকাল খেলবে, তারা খেলার যোগ্য বলেই খেলবে। তারা এই দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনে তাদের অবদানও সমান। সুযোগ পেলে আমি সবাইকে খেলার সময় দিতে চাই, কারণ তারা তা প্রাপ্য।’

    দলের দর্শন তুলে ধরে স্কালোনি বলেন, ‘একজন কোচ হিসেবে আমার লক্ষ্য হলো, দলে যারা-ই খেলুক না কেন, দলের খেলার মান যেন একই থাকে। আর্জেন্টিনার জার্সি গায়ে থাকলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম দিনের মতো এখনও আমরা একই মানসিকতা ধরে রেখেছি।’

    অন্যদিকে, বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই টানা দুই হারে আগেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি।

    তিনি বলেন, ‘জর্ডান সাধারণত পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলে। ম্যাচে পরিস্থিতি অনুযায়ী আমরাও কৌশলে পরিবর্তন আনতে প্রস্তুত। প্রতিপক্ষের খেলার ধরন বিবেচনায় প্রয়োজনে ভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর, সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত
    Next Article সফর শেষে দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    Related Posts

    মানবতাবিরোধী মামলা: হাবিবুরসহ ৫ পুলিশের বিরুদ্ধে রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি

    জুন ২৭, ২০২৬

    শেষ মুহূর্তের গোল বাতিল, ড্র করে নকআউটের অপেক্ষায় ইরান

    জুন ২৭, ২০২৬

    ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে, সামনে মেসির আর্জেন্টিনা

    জুন ২৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মানবতাবিরোধী মামলা: হাবিবুরসহ ৫ পুলিশের বিরুদ্ধে রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি

    সার আমদানি ও সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন

    শেষ মুহূর্তের গোল বাতিল, ড্র করে নকআউটের অপেক্ষায় ইরান

    বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬