Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা
    বিজ্ঞান ও প্রযুক্তি

    জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    By adminফেব্রুয়ারি ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নেমেছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এর। এই এক্সপোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’। মেলার হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

    শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট ৪ লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন হন সিফাত আহমেদ এবং রানার্সআপ হন ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘অল স্টার’ দল এবং রানার্সআপ হয় ‘রিউসেই ট্রাইডেন্টস’। ‘ই-ফুটবল’ বিভাগে চ্যাম্পিয়ন হন তানভীর শাহরিয়ার এবং রানার্সআপ হন ইয়াসির পূর্ণ।

    ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপকে ঘিরে গত তিন দিন ধরে প্রযুক্তি ও গেমিংয়ের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় পুরো প্রদর্শনী প্রাঙ্গণ। অনলাইন বাছাই পর্বে এক হাজারের বেশি গেমার অংশ নিলেও প্রাথমিকভাবে নির্বাচিত সেরা প্রতিযোগীরাই মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করেন।

    ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন প্রসঙ্গে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু দেশের তরুণ প্রজন্ম। যারা ই-স্পোর্টস ভালোবাসেন, তাদের একটি সঠিক প্ল্যাটফর্ম দিতেই এই উদ্যোগ। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে—বাংলাদেশে ই-স্পোর্টসের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

    আয়োজকদের মতে, এই ই-চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তরুণদের মধ্যে ই-স্পোর্টসের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রস্তুত করাই ছিল মূল লক্ষ্য।

    উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ শুরু হয় ২৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই মেলা, যা শেষ হয় ৩১ জানুয়ারি। বিসিএস ই-চ্যাম্পিয়নশিপের সিলভার স্পন্সর হিসেবে ছিল গিগাবাইট, এসার, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন
    Next Article অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন, আমি করিনি: পররাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

    মে ৫, ২০২৬

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫