Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    আগস্ট ৩, ২০২৬

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু
    আইন ও বিচার

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কোরবানির ছাগল কিনে আলোচিত হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই দুর্নীতি মামলায় তাঁর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

    সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

    নথিসূত্রে জানা যায়, এর আগে গত ৫ জুলাই দুদকের পক্ষে মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য রেখেছিলেন। শুনানিকালে মতিউর রহমানকে আদালতে হাজির করে আনা অভিযোগ পড়ে শুনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

    পরে বিচারক অভিযোগ গঠন করে জামিন আবেদন নাকচ করে দেন।

    দুদকের দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মতিউর রহমান তাঁর সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার অর্জিত সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় একটি ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। অনুসন্ধানে বেরিয়ে আসে, ওই তরুণ এনবিআরের তৎকালীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে। এরপরই মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে-বেনামে থাকা বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। পরবর্তীতে দুদক অনুসন্ধানে নেমে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং চলতি বছরের ১৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    Next Article টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    Related Posts

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    আগস্ট ৩, ২০২৬

    পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬