Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ৩, ২০২৬

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ছয় মাসে ৫০ তালিকাভুক্ত কোম্পানির ইপিএস প্রকাশ, লোকসানে ৩৪ শতাংশ
    বিজনেস

    ছয় মাসে ৫০ তালিকাভুক্ত কোম্পানির ইপিএস প্রকাশ, লোকসানে ৩৪ শতাংশ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই–ডিসেম্বর ২০২৫) মেয়াদের ব্যবসায়িক ফলাফল অনুমোদন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পর্ষদ সভা শেষে এসব কোম্পানির শেয়ারপ্রতি আয় বা লোকসানের (ইপিএস) তথ্য প্রকাশ করা হয়, যা বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়।

    ডিএসই সূত্রে জানা গেছে, ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১৭টি বা ৩৪ শতাংশ কোম্পানি আলোচ্য সময়ে লোকসানে রয়েছে। বাকি কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে, যদিও কিছু প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

    প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ডেসকো। কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ দশমিক ২৮ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ছিল লোকসান ১৫ পয়সা। এছাড়া খুলনা পাওয়ার, খান ব্রাদার্স, পাওয়ার গ্রিড, ইভিন্স টেক্সটাইল ও দেশ গার্মেন্টসের ইপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    অন্যদিকে, ইপিএস কমেছে বা লোকসান বেড়েছে এমন কোম্পানির মধ্যে রয়েছে লুব-রেফ, এনার্জিপ্যাক পাওয়ার, আইসিবি, জিল বাংলা, জুট স্পিনার্স, এস্কয়ার নিট ও ফারইস্ট নিটিং। বিশেষ করে লুব-রেফ ও এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান আগের বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে।

    লোকসান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর উদাহরণও রয়েছে। আজিজ পাইপস, অলিম্পিক এক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা, সী পার্ল ও রেনউইকের লোকসান আগের বছরের তুলনায় কমেছে।

    ডিএসই সূত্র জানায়, এসব কোম্পানির ইপিএস তথ্য বিনিয়োগকারীদের জন্য কোম্পানিগুলোর আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ছয় মাসের পরিবর্তে নয় মাসের (এপ্রিল–ডিসেম্বর ২০২৫) ইপিএস প্রকাশ করেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিএনপি ক্ষমতায় এলে রাজশাহীতে হিমাগার, আইটি পার্ক ও পদ্মা ব্যারেজ হবে: তারেক রহমান
    Next Article শেরপুরে জামায়াত নেতা নিহত, ইউএনও-ওসি প্রত্যাহার

    Related Posts

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ৩, ২০২৬

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬