মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
বুধবার (১৮ মার্চ) দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর ফলে এবার ৩০ রোজা পূর্ণ করেই শেষ হবে পবিত্র রমজান মাস।
এদিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হয়েছে বুধবার (১৮ মার্চ) থেকে। এ ছুটি টানা চারদিন পর্যন্ত চলবে।
ম্যাংগোটিভি /আরএইচ


