Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুম-খুনের শিকার পরিবারের কান্নায় আবেগাপ্লুত তারেক রহমান
    রাজনীতি

    গুম-খুনের শিকার পরিবারের কান্নায় আবেগাপ্লুত তারেক রহমান

    By adminজানুয়ারি ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিগত সরকারের শাসনামলে গুম ও খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী স্বজনদের হৃদয়বিদারক বর্ণনা শুনে তিনি নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি।

    শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মতবিনিময় সভায় শোক ও বেদনায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা অংশ নেন।

    অনুষ্ঠানে ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা ঋদি তার বাবাকে হারানোর কষ্টের কথা তুলে ধরে বলেন, ‘বছর যায়, নতুন বছর আসে-কিন্তু আমাদের বাবা আর ফিরে আসে না। বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন ছিল, তা আজও অপূর্ণ।’ বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

    একইভাবে, মাত্র দুই মাস বয়সে বাবাকে হারানো সাফা জানায়, কখনো ‘বাবা’ বলে ডাকার সুযোগ হয়নি তার। বাবার সঙ্গে কোনো স্মৃতি না থাকার আক্ষেপ জানিয়ে সে বলে, “এক যুগ ধরে আমরা অপেক্ষা করছি, কিন্তু এখনো বাবার কোনো খোঁজ পাইনি।”

    এমন আরও অনেক হৃদয়বিদারক বর্ণনায় সভাস্থলে উপস্থিত স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ স্বামী কিংবা ভাই। তাদের একটাই দাবি—গুম ও বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠু বিচার।

    ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। তিনি স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

    লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গুম ও খুনের বিভীষিকাময় অধ্যায় পেছনে ফেলে দেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। তিনি বলেন, “অনেক সন্তান আজও অপেক্ষা করে—হঠাৎ করে হয়তো বাবা দরজায় কড়া নাড়বে। অনেক মা এখনো আশায় থাকেন-একদিন সন্তান ফিরে আসবে।”

    এ সময় ভুক্তভোগী পরিবারের এক সদস্য দাবি জানান, বিএনপি ক্ষমতায় এলে গুম প্রতিরোধে এমন আইন প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফারহানের ‘ডন ৩’-এ চমক আসছে? শাহরুখ–অ্যাটলি জুটির গুঞ্জনে উত্তেজনা
    Next Article বিপিএল: প্লে-অফে রংপুর, লিগ পর্ব থেকেই বিদায় ঢাকার

    Related Posts

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫