Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি তারেক রহমানের
    রাজনীতি

    ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি তারেক রহমানের

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি-এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণ যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তখন আমাদের প্রধান কাজ হবে দেশকে সঠিকভাবে পরিচালনা করা।’

    তারেক রহমান বলেন, বাংলাদেশ যখন ১৯৭১ সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে দাঁড়াতে হয়েছে। আজ দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, মানুষকে ভালো অবস্থানে নিতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

    রোববার (৭ ডিসেম্বর) লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

    গত ৫ আগস্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেদিন স্বৈরাচার সরকার পালিয়ে যায়। পরে বিএনপির মহাসচিব তাকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব জানালে তিনি তা নাকচ করেন। তিনি বলেন, ‘আমরা জনগণের রায় মাথা পেতে নেব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জনগণের কাছেই যেতে হবে।’

    তিনি আরও বলেন, আগের স্বৈরাচার সরকার মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণ করেছিল। দলটি তখন সংস্কারের ৩১ দফা প্রস্তাব দিয়েছিল।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, দেশ নিয়ে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ‘আমরা যদি জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারি, তবে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল, ভোটের সময় বাড়ল
    Next Article রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬

    তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬