Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতির চিত্র জানাল ইসি
    জাতীয়

    কমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতির চিত্র জানাল ইসি

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোট, প্রবাসী ভোট, পর্যবেক্ষণ ব্যবস্থা ও নিরাপত্তাসহ সব অগ্রগতির বিস্তারিত চিত্র কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েককে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ নভেম্বর) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    ইসি সচিব বলেন, মহাসচিব নির্বাচন সংক্রান্ত সামগ্রিক প্রস্তুতি জানতে চান। ইসি জানায়,নির্বাচনের সরঞ্জাম প্রস্তুত হচ্ছে,প্রবাসী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ প্রক্রিয়া এগিয়ে চলছে, ৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছেন-এতে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন।

    দেশের ভেতরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ ভোটারকেও আইসিপিভির আওতায় ভোটদানের সুবিধা দেওয়া হয়েছে, যা মহাসচিব ইতিবাচক হিসেবে দেখেছেন।

    রেফারেন্ডাম (গণভোট) প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, মহাসচিব বলেছেন একই দিনে রেফারেন্ডাম আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব। তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    আখতার আহমেদ আরও বলেন, নারী ভোটারদের অংশগ্রহণ সংক্রান্ত সংখ্যাগত তথ্য জেনে মহাসচিব প্রশংসা করেছেন। মৃত ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে— এই উদ্যোগকেও তিনি ভালো সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব মিসইনফরমেশন ও ফেক নিউজের বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে সতর্ক থাকতে বলেছেন। এর জবাবে আমরা জানিয়েছি, গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রচার করা হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত হবে।

    বৈঠকে ইসি সচিব জানান, কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক বৈঠকে বলেছেন নির্বাচনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্য প্রচার-প্রচারণা চালানো জরুরি। এর পরিপ্রেক্ষিতে ইসি জানিয়েছে, তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রচার চলছে এবং রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। এতে আরও ভালো ফল পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেছেন।

    আখতার আহমেদ বলেন, মহাসচিব জানিয়ে দিয়েছেন ৫৬ সদস্য দেশের সংগঠন হিসেবে কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত। ব্রিটেনের সহযোগিতা পাওয়ায় তিনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    ইসি সচিব আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারেও আলোচনা হয়েছে। ইসি জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। মহাসচিব আশা প্রকাশ করেছেন— তারা এসে নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য করতে ভূমিকা রাখবেন।

    ইসি সচিব বলেন, এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন।

    কমনওয়েলথ মহাসচিব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান। জবাবে ইসি জানিয়েছে, সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন— এই তিন জোনে ভাগ করা হচ্ছে। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

    আখতার আহমেদ বলেন, কমনওয়েলথ জিজ্ঞেস করেছে— আপনারা কী ধরনের সহযোগিতা চান? তবে আমরা এখনও নির্দিষ্ট করে কিছু বলিনি। নিজেদের মধ্যে আলোচনা করে কোথায় সহযোগিতা প্রয়োজন হতে পারে, তা নির্ধারণ করতে কিছু সময় লাগবে।

    ইসি সচিব আরও বলেন, আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং মহাসচিব আমাদের প্রস্তুতিকে সমর্থন ও আস্থা জানিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও পার্টিসিপেটরি হবে।

    ম্যাংগেটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপিরোজপুরে গনপিটুনিতে ডাকাত নিহত , আহত আরেকজন আটক
    Next Article ভূমিকম্পের আগাম সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫