Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভূমিকম্পের আগাম সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    ভূমিকম্পের আগাম সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ অ্যাপ চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

    সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ভূমিকম্পের আগে সতর্কতা দেওয়ার কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই। তিনি বলেন, অনেক দেশে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্কতা দেয় এমন অ্যাপ রয়েছে। আমরাও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি—এমন একটি অ্যাপ চালু করা যায় কি না।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ সময় বিল্ডিং কোড না মানার কারণে ভবনের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। ‘জলাশয় ভরাট করে ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। ভূমিকম্প হলে মানুষ মাঠে দাঁড়াবে, সেই মাঠও নেই। এসব বিষয়ে রাজউকসহ সংশ্লিষ্টদের আরও নজর দিতে হবে,’ বলেন তিনি।

    ফায়ার সার্ভিসের প্রস্তুতি বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর বাহিনী দ্রুত সাড়া দিয়েছে। তবে বড় কোনো দুর্যোগ হলে প্রস্তুতির প্রকৃত পরীক্ষা হবে। ‘দোয়া করি বড় ধরনের ভূমিকম্প যেন না হয়,’ যোগ করেন তিনি।

    বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতির চিত্র জানাল ইসি
    Next Article চকবাজার থানায় ওয়াশরুম থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫