Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    মার্চ ২৩, ২০২৬

    কক্সবাজার সৈকতে পুনর্দখল ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    মার্চ ২৩, ২০২৬

    ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা

    মার্চ ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কক্সবাজার সৈকতে পুনর্দখল ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    জাতীয়

    কক্সবাজার সৈকতে পুনর্দখল ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    By adminমার্চ ২৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দখলমুক্ত জায়গাগুলো যেন পুনরায় দখল না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনোভাবেই অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

    রোববার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ হওয়া স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

    তিনি আরও জানান, পর্যায়ক্রমে নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

    জানা গেছে, এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্দেশনার ভিত্তিতে জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দখলমুক্ত করা হয়।

    পরিদর্শনের সময় উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। তবে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে বলে জানান মন্ত্রী।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা
    Next Article সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    Related Posts

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    মার্চ ২৩, ২০২৬

    ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা

    মার্চ ২৩, ২০২৬

    রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগনাল চালুর ঘোষণা কৃষিমন্ত্রীর

    মার্চ ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    কক্সবাজার সৈকতে পুনর্দখল ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা

    রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগনাল চালুর ঘোষণা কৃষিমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫