Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এলপিজি সংকট নিয়ে যে বার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা
    জাতীয়

    এলপিজি সংকট নিয়ে যে বার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা

    By adminজানুয়ারি ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রোজার আগেই দেশে চলমান এলপিজি সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, ইরানের বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি শুরু করা হয়েছে এবং বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)ও আমদানি অব্যাহত রাখবে।

    বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    জ্বালানি উপদেষ্টা স্বীকার করেন, বর্তমানে বাজারে এলপিজির সরবরাহ সংকট রয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজির দাম বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করছে বলে জানান।

    তিনি বলেন, “এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”

    দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরবরাহ সংকট দেখা দিলে এলপিজির দাম বেড়ে যাওয়াই স্বাভাবিক, যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। কারণ এলপিজির বাজার মূলত বেসরকারি খাতনির্ভর। ফলে সংকটের বিষয়টি সরকার আগাম আঁচ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

    সরকারের চলমান উদ্যোগের ফলে রোজার আগেই এলপিজি পরিস্থিতির উন্নতি হবে—এমন প্রত্যাশার কথাও জানান জ্বালানি উপদেষ্টা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএসে চাকরি: ২১ জনের বিরুদ্ধে মামলা
    Next Article নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন: ফয়েজ আহমদ তৈয়্যব

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫