Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না নিলে আইনানুযায়ী ব্যবস্থা: ইসি সচিব
    জাতীয়

    এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না নিলে আইনানুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপিকে চিঠি দেওয়া হয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে তারা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে আইন অনুযায়ী ইসি নিজেই সিদ্ধান্ত নেবে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

    আখতার আহমেদ বলেন, ‘এনসিপির চাহিত প্রতীক শাপলা। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় এটি অন্তর্ভুক্ত না থাকায় দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক না জানালে ইসি নিজেই সিদ্ধান্ত নেবে।’

    তিনি আরও বলেন, ‘ইসি মনে করে শাপলাকে প্রতীকে অন্তর্ভুক্ত করার দরকার নেই। এটা জাতীয় প্রতীক কিনা-সেই ব্যাখ্যাও এখানে প্রাসঙ্গিক নয়।’

    গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। যতক্ষণ না পর্যন্ত ইসিকে এ বিষয়ে বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কমিশনের কিছু করার নেই। সরকার সিদ্ধান্ত নেবে, ইসি তা বাস্তবায়ন করবে।’

    এ সময় সচিব জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে ১২টি দলের অতিরিক্ত তথ্যানুসন্ধান চলছে। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিয়োজিত করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে এ বিষয়ে সমাধানে আসা যাবে।

    তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপস চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ‘অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা অ্যাপসটি লঞ্চ করতে পারব। বর্তমানে ১১টি দেশে নিবন্ধন কার্যক্রম চলছে,’ যোগ করেন তিনি।

    আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি বলেও জানান সচিব।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
    Next Article বুধবার থেকে অনলাইনে জামিননামা গ্রহণ শুরু, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায়

    Related Posts

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    জুন ১৮, ২০২৬

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬