Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

    এপ্রিল ২৮, ২০২৬

    ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য

    এপ্রিল ২৮, ২০২৬

    উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস

    এপ্রিল ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য
    জাতীয়

    ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য

    By adminএপ্রিল ২৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলেই সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশ পাওয়া সম্ভব হবে।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আগের ও পরের সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত হলে তৈরি হচ্ছে দীর্ঘ ছুটির সুযোগ।

    ছুটির হিসাব অনুযায়ী, মে মাসের ২২ ও ২৩ তারিখ সাপ্তাহিক ছুটি হিসেবে থাকবে। এরপর ২৪ ও ২৫ মে নৈমিত্তিক ছুটি নিলে ২২ মে থেকেই ছুটি শুরু করা সম্ভব হবে।

    এরপর ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে।

    এছাড়া ১ জুন (সোমবার) ঈদের পরবর্তী চতুর্থ দিন হিসেবে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে, যা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যুক্ত হলে টানা ১১ দিনের ছুটি পূর্ণ হবে।

    জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মধ্যপ্রাচ্যে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। সাধারণভাবে মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে।

    ফলে সরকারি চাকরিজীবীরা চাইলে কৌশলগতভাবে মাত্র দুই দিনের ছুটি নিয়ে টানা ১১ দিনের দীর্ঘ ঈদ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleউৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস
    Next Article বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

    Related Posts

    বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

    এপ্রিল ২৮, ২০২৬

    উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস

    এপ্রিল ২৮, ২০২৬

    অনিয়মের অভিযোগে ২ অডিট ফার্মসহ ৩ পার্টনারকে শাস্তি দিল বিএসইসি

    এপ্রিল ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

    ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য

    উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস

    অনিয়মের অভিযোগে ২ অডিট ফার্মসহ ৩ পার্টনারকে শাস্তি দিল বিএসইসি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫