Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
    আন্তর্জাতিক

    ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েল সরকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে।

    মধ্যস্থতাকারীরা চুক্তি নিয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন করে। চুক্তির শর্ত অনুযায়ী, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ‘সরকার কিছুক্ষণ আগে জীবিত এবং মৃত সব জিম্মিকে মুক্ত করার কাঠামো অনুমোদন করেছে।’

    চুক্তির ঘোষণার পর ইসরায়েল ও গাজা উভয় অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রকাশ দেখা গেছে। দুই বছর ধরে চলমান রক্তক্ষয়ী এই সংঘাতের অবসানে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    হামাসের নির্বাসিত গাজা শাখার প্রধান খলিল আল-হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে তিনি যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন।

    ইসরায়েল সরকারের এক মুখপাত্র বলেন, চুক্তির অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

    গাজায় বর্তমানে ২০ জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং ২৬ জন মৃত বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দুজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, জীবিতদের তুলনায় নিহতদের মরদেহ ফিরিয়ে আনতে বেশি সময় লাগতে পারে।

    গত দুই বছরে ইসরায়েলি সামরিক অভিযানে গাজার লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং তারা বিভিন্ন শরণার্থী শিবিরে অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করতে পারবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমিয়ানমার সীমান্তে সংঘর্ষের গোলায় এপারে আহত রোহিঙ্গা তরুণ
    Next Article মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আইজিপি

    Related Posts

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬

    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬