Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইমামদের সমাজের নেতৃত্ব নিতে হবে: জামায়াত আমির
    রাজনীতি

    ইমামদের সমাজের নেতৃত্ব নিতে হবে: জামায়াত আমির

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মসজিদের ইমাম ও খতিবদের সমাজের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের ইমাম ও খতিবরা কারও করুণার পাত্র হবেন—এটা আমরা চাই না। তাদের প্রকৃত মর্যাদা সমাজে ফিরিয়ে দিতে হবে।’

    রাসূলে কারীম (সা.) মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে দায়িত্ব পেয়েই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তাআালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, তখন আলাদা কোনো ক্যাবিনেট হাউজ ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল না। সমস্ত আঞ্জাম দেওয়া হতো মসজিদে নববী থেকে। বিভিন্ন ধর্মের, মতের মানুষ, সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন। তিনি তাদের সবার সঙ্গে মিলিত হয়েছেন মসজিদে নববীতে।

    রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি আন–নদভীর সভাপতিত্বে দুপুর ২টায় সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে ইমাম–খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা, মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একটি রোডম্যাপ উপস্থাপন করা হয়।

    দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। এ দেশে আইন চলবে কোরআনের মতবাদেই। সেই কাঠামোয় সব ধর্মের মানুষের পূর্ণ অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে।

    ইমাম–খতিবদের সাত দফা দাবির অন্যতম-মসজিদ কমিটিকে ইমাম-খতিবদের সম্মানের ভিত্তিতে গঠন-নিয়ে তিনি মতভেদ প্রকাশ করেন। বলেন, মসজিদ কমিটি হবে ইমাম–খতিবের পরামর্শে। তারা হবেন কমিটির প্রাণপুরুষ।

    সমাজ বিনির্মাণে ইমামদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের দাবিগুলো ছোট। শুধু মসজিদের সীমানায় থাকলে হবে না। সমাজ পরিচালনার দায়িত্ব আপনাদের নিতে হবে। যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন-সেদিনই আমরা প্রকৃত মুক্তি দেখতে পাব।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাসিনাকে ফেরাতে ভারতকে আবার চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
    Next Article ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫