Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শাপলা চত্বর গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল

    জুলাই ৩০, ২০২৬

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইউরোপজুড়ে তীব্র গরমে ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, সতর্কতা জারি
    আন্তর্জাতিক

    ইউরোপজুড়ে তীব্র গরমে ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, সতর্কতা জারি

    By adminজুলাই ১০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই সমুদ্র সৈকতগুলোতে ‘ভিব্রিও’ নামে পরিচিত প্রাণঘাতী ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ছে। উষ্ণ সমুদ্রের পানি ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ব্যাকটেরিয়াটি দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে।

    ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, বাল্টিক সাগরসংলগ্ন অঞ্চলসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের উপকূলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটি স্যাটেলাইট তথ্য ও সমুদ্রের পানির তাপমাত্রা বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্রও প্রকাশ করেছে।

    সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বুলগেরিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সুইডেন। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলীয় এলাকাতেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। সম্প্রতি স্পেনের কয়েকটি সৈকতে ভিব্রিওর উপস্থিতি শনাক্ত হওয়ায় সাময়িকভাবে সৈকত বন্ধ রাখা হয়েছিল।

    বিশেষজ্ঞদের মতে, ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উষ্ণ ও লবণাক্ত বা আধা-লবণাক্ত পানিতে জন্মায়। শরীরে কোনো ক্ষত বা কাটাছেঁড়ার মাধ্যমে এটি সংক্রমিত হতে পারে। দূষিত সামুদ্রিক খাবার খেলে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা ও জ্বর দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে রক্তে সেপসিস তৈরি হতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

    চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, লিভারের রোগ, ডায়াবেটিস বা দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি। শরীরে নতুন ক্ষত, অস্ত্রোপচারের দাগ বা ট্যাটু থাকলে সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচা বা অর্ধসিদ্ধ শেলফিশ, বিশেষ করে অয়েস্টার, খাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী
    Next Article বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Related Posts

    শাপলা চত্বর গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল

    জুলাই ৩০, ২০২৬

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শাপলা চত্বর গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬