Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
    বিজনেস

    আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ

    By adminমার্চ ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করেছেন ৪০ লাখের বেশি করদাতা। একই সময়ে প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

    গত আগস্ট থেকে এ পর্যন্ত ই-রিটার্ন জমার সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। আগস্টে ২ লাখ ৫১ হাজার, সেপ্টেম্বরে ৩ লাখ, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার এবং নভেম্বরে ১০ লাখের বেশি করদাতা রিটার্ন দাখিল করেন। মার্চের প্রথম চার দিনেই আরও ৩৬ হাজার করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন।

    এনবিআর জানিয়েছে, রিটার্নে ভুল হলে ১৮০ দিনের মধ্যে সংশোধনের সুযোগ রয়েছে। ইতোমধ্যে ৫৬ হাজারের বেশি সংশোধিত রিটার্ন জমা পড়েছে। অনলাইনে করদাতারা কোনো কাগজপত্র ছাড়াই আয়, ব্যয় ও সম্পদের তথ্য দিতে পারছেন এবং ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধাও রয়েছে।

    জরিমানা এড়াতে করদাতাদের ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর। সহায়তার জন্য কল সেন্টার ও হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পাওয়া যাচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ
    Next Article নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমালেন প্রধানমন্ত্রী

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫