Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    আগস্ট ৫, ২০২৬

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৫, ২০২৬

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
    বিনোদন

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জনপ্রিয় লোকগান ‘আমি বন্দী কারাগারে’-এর শিল্পী, সুরকার ও লোকসংগীতশিল্পী মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    ১০ লাখ টাকার একটি চেকের বিপরীতে পর্যাপ্ত অর্থ না থাকায় দায়ের করা মামলায় আগে দেওয়া এক বছরের সাজা কার্যকরের অংশ হিসেবে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

    বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) এক বছরের সাজাপ্রাপ্ত মুজিব পরদেশীকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।

    মামলার নথি অনুযায়ী, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

    রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। পরে ওই পরোয়ানার ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Related Posts

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৫, ২০২৬

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬