Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?: দীপু মনি রিমান্ডে
    আইন ও বিচার

    আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?: দীপু মনি রিমান্ডে

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৬, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় সাবেক মন্ত্রী দীপু মনি আদালতে প্রশ্ন তোলেন, ‘আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?’

    আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। মামলাটি গত বছর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যার ঘটনায় দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, দীপু মনির আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

    শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, দীপু মনি বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার জন্য সরাসরি সহযোগিতা করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

    আইনজীবী পক্ষ দাবি করেন, দীপু মনি একজন নারী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই, এবং এটি হয়রানিমূলক মামলা। এছাড়াও, আগেও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাই নতুন রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই।

    দীপু মনি আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন অসুস্থ। কারাগারে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চারবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন। আমাদেরও কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমানুষের ভালোবাসা নিয়ে নিজেকে গুটিয়ে নেবেন তাহসান
    Next Article বুলবুল-ফারুকসহ ২৩ নতুন পরিচালক নির্বাচিত হলেন বিসিবিতে

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬

    তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬