Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আবু সাঈদ হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ
    আইন ও বিচার

    আবু সাঈদ হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় আজ রবিবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

    বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর—সাক্ষ্যগ্রহণ পরিচালনা করছেন।

    আজ একজন নতুন সাক্ষীর জবানবন্দি শোনার কথা থাকলেও আগের সাক্ষী পুলিশের নায়েক আবু বকর সিদ্দিকের জেরা অসম্পন্ন থাকায় আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জেরা সম্পন্ন করবেন। গত ১৩ নভেম্বর তিনি ১৬ নম্বর সাক্ষী হিসেবে ঘটনার আগে ও পরের বিস্তারিত বর্ণনা দেন।

    প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাঁর সঙ্গে রয়েছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সাইমুম রেজা তালুকদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

    এর আগে এসআই (সশস্ত্র) মো. আশরাফুল ইসলাম, কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ এবং বেরোবি শিক্ষার্থী আকিব রেজা খান আদালতে সাক্ষ্য দিয়েছেন। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন। সাক্ষী হাজির না হওয়ায় ১৩ অক্টোবর, ২১ অক্টোবর ও ৪ নভেম্বর তিন দফায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।

    ৬ অক্টোবর মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণে দুই এসআই রফিক ও রায়হানুল রাজ দুলাল জবানবন্দি দেন। এর আগে ২৮ আগস্ট নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং সাংবাদিক মঈনুল হক সাক্ষ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

    মামলায় গ্রেপ্তার ৬ আসামি আদালতে উপস্থিত রয়েছেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অন্যদিকে সাবেক ভিসিসহ বাকি ২৪ আসামি পলাতক। তাদের পক্ষে আদালতের নির্দেশে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

    গত ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গ্রহণ করে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন।

    মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ওপর ভিত্তি করে মামলার বিচার এগোচ্ছে। আজকের সাক্ষ্যগ্রহণে বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগোবে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
    Next Article গাজাকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

    Related Posts

    দুই মামলায় জামিনে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

    মার্চ ১৪, ২০২৬

    পাবনায় বসতবাড়ির ড্রয়িংরুমে মিলল ‘মিনি পেট্রোল পাম্প’, জব্দ ডিজেল

    মার্চ ১১, ২০২৬

    ঢাকা ওয়াসার সাবেক এমডির সম্পত্তি জব্দ চেয়ে হাইকোর্টে রিট

    মার্চ ১০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫