Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজাকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
    Uncategorized

    গাজাকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অবরুদ্ধ গাজা উপত্যকাকে দুটি পৃথক অংশে ভাগ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্রস্তাব অনুযায়ী গাজার একাংশ হবে ‘গ্রিন জোন’, যেখানে ইসরায়েলি বাহিনী ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করবে এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। অন্য অংশটি হবে ‘রেড জোন’, যেখানে কোনো ধরনের পুনর্গঠন বা উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে না।

    মার্কিন সূত্র জানায়, গাজার বর্তমান ‘ইয়েলো লাইন’ ধরে এই বিভাজন করা হবে। তবে রেড জোনে কারা অবস্থান করবে বা সেখানে কোন ধরনের কার্যক্রম চলবে-তা এখনো পরিষ্কার নয়।

    এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘নীতিগতভাবে পুরো গাজাকে এক করা সম্ভব, কিন্তু এতে সময় লাগবে এবং জটিলতা থাকবে।’ মধ্যস্থতাকারীদের মতে, এই পরিকল্পনার ফলে একটি ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি তৈরি হতে পারে-যেখানে ফিলিস্তিনি প্রশাসন থাকবে না এবং ইসরাইলের হামলাও মাঝে মাঝে অব্যাহত থাকবে।

    গাজার জন্য যুক্তরাষ্ট্র ঘোষিত ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’-র কেন্দ্রবিন্দু হলো একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএএফ) এই বাহিনী গাজার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় প্রধান ভূমিকা পালন করবে। মার্কিন প্রশাসন চাইছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্রুত এই বাহিনীর অনুমোদন দিক।

    ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন জানিয়েছেন, দেশটি ইতোমধ্যে ২০ হাজার সৈন্য প্রস্তুত করেছে, যারা মূলত স্বাস্থ্যসেবা ও পুনর্গঠনে নিয়োজিত থাকবে।

    গাজায় যুদ্ধবিরতির এক মাস পরেও মানবিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। মিউনিসিপ্যাল ইউনিয়নের হিসাব অনুযায়ী, উপত্যকার বিভিন্ন স্থানে প্রায় ৭ লাখ টন কঠিন বর্জ্য জমে আছে, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে।

    উপপ্রধান আলা আল-বাত্তা জানান, অবরোধ, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও জ্বালানি সংকটের কারণে পৌরসভার ন্যূনতম সেবাও চালানো কঠিন হয়ে পড়েছে।

    ইসরায়েলি অভিযানে অবকাঠামো ধ্বংস, অবরোধ এবং সম্পদের সংকট গাজার মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআবু সাঈদ হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ
    Next Article লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

    Related Posts

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬

    ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা, তেলের দাম কমলো

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫