Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ‘গোপন বার্তা’ প্রকাশ
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ‘গোপন বার্তা’ প্রকাশ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সেনা নিহত হলে ইরানের সঙ্গে কার্যকর থাকা বর্তমান যুদ্ধবিরতি পুনর্বিবেচনা করতে পারেন বলে ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।

    সংবাদমাধ্যমটির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানি সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের মাঝে মাঝে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বড় ধরনের মার্কিন সামরিক অভিযান স্থগিত রয়েছে এবং পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত অবস্থায় আছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত সংযত অবস্থান বজায় রাখতে আগ্রহী। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তিনি আগামী কয়েক সপ্তাহ বা মাসজুড়ে সীমিত পর্যায়ের উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘাত সহ্য করতে প্রস্তুত আছেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

    তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, কোনো মার্কিন সেনা নিহত হলে পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে। সে ক্ষেত্রে ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি অব্যাহত রাখা হবে কি না, তা নতুন করে বিবেচনা করা হতে পারে।

    এদিকে আল জাজিরা ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন উদ্ধৃত করে খবর প্রকাশ করলেও, তারা স্বাধীনভাবে তথ্যগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার
    Next Article অ্যাম্বুলেন্স চালকের রোগী নিতে অস্বীকৃতি, চালক আটক মৃত্যুর ঘটনায় উত্তেজনা

    Related Posts

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    আগস্ট ৬, ২০২৬

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬