Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে ভরিতে স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার টাকা
    বিজনেস

    আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে ভরিতে স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার টাকা

    By adminজানুয়ারি ২১, ২০২৬2 Mins Read
    টানা দুই দফায় বেড়েছে স্বর্ণের দাম, ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ববাজারে ইতিহাস গড়া মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। একদিনের ব্যবধানে নতুন এই রেকর্ড স্বর্ণবাজারে আলোড়ন সৃষ্টি করেছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের এক পর্যায়ে দাম আরও বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলারে পৌঁছে।

    বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি থেকে বাঁচতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম একযোগে বেড়ে চলেছে।

    বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা বুধবার থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

    নতুন দামে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকায়, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোমচ্চ মূল্য। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহজে যেতে নিবন্ধন করেছেন ৭৬৫৮০ বাংলাদেশি
    Next Article মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫