Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আধিপত্য বিস্তারের জেরে নাঙ্গলকোটে দু’জনকে গুলি করে হত্যা
    জাতীয়

    আধিপত্য বিস্তারের জেরে নাঙ্গলকোটে দু’জনকে গুলি করে হত্যা

    By adminজানুয়ারি ১৬, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’জনকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) এবং দেলোয়ার হোসেন নয়ন (৪০)।

    শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

    নিহত সালেহ আহমেদ বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে। অপর নিহত দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় বুনাই প্রবাসী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এসব ঘটনায় বহু মানুষ আহত হন এবং প্রায় অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর সালেহ আহমেদ মেম্বার গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিল।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চলতি মাসের ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপ এলাকায় ফেরার চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয় এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

    নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি অভিযোগ করে বলেন, তাঁদের বাড়িঘর আগেই পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরও তাঁরা তাবু টানিয়ে সেখানে বসবাস শুরু করেন। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক তাঁদের ওপর হামলা চালায়। এতে নয়ন ও সালেহ আহমেদ মেম্বার গুলিবিদ্ধ হন এবং মৃত্যু নিশ্চিত করতে তাঁদের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।

    নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ হওয়া ও হাত-পায়ের রগ কেটে হত্যার আলামত পাওয়া গেছে।

    নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আলিয়ারা গ্রাম জনশূন্য রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
    Next Article দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ: তৈয়্যব

    Related Posts

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬