Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান
    রাজনীতি

    আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান

    By adminফেব্রুয়ারি ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

    নজরুল ইসলাম বলেন, ‘আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি, এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন।’

    নির্বাচনী পরিবেশে শতভাগ সন্তুষ্ট কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও ক্ষতি হয়েছে অনেক। এবার আল্লাহর মেহেরবানিতে তেমন কিছু হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটি পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আশা করি, আগামীতে জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো।’

    আপিল বিভাগের আদেশের কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল না ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, আদালত যখন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন, তখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। ‘এই দু-তিনজন ছাড়াও বিএনপির সরকার গঠনে কোনো অসুবিধা নেই,’ যোগ করেন তিনি।

    বিএনপির প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা ২৯২টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিলাম। ধারণা ছিল, আমাদের সব প্রার্থীই জিতবে। এমনকি যারা অল্প ভোট পান, তারাও বিজয়ের আশা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেন। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই
    Next Article ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ : ইসি সানাউল্লাহ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫