Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে: এনসিপি
    রাজনীতি

    আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে: এনসিপি

    By adminফেব্রুয়ারি ১৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে-এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ দাবি করেন।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এতে স্পষ্ট বোঝা যায়, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আঁতাতের মাধ্যমে তারা জয় লাভ করেছে।’

    তিনি অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছে। ‘দেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন,’ বলেন তিনি।

    ভোট কারচুপির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, ‘অনেকগুলো আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারানো হয়েছে।’

    তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তারা শঙ্কিত। একই সঙ্গে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়ে সংবিধানে যথেচ্ছ পরিবর্তনের সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। ‘আমরা আজ এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে রাখলাম। আগামী পাঁচ বছরে বিষয়টি কীভাবে এগোয়, তা আমরা লক্ষ্য করব,’ যোগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমির
    Next Article ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ আসনের গেজেট প্রকাশ

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫