Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    আগস্ট ৩, ২০২৬

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    আগস্ট ৩, ২০২৬

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইসিসির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড
    খেলা

    আইসিসির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের পরিবর্তে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজ।

    ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দিলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে।

    এর ফলেই বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

    প্রতিবেদনে আরও জানানো হয়, স্কটল্যান্ডকে প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রুপ পর্বে স্কটিশরা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি—সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

    এ বিষয়ে ক্রিকবাজ যোগাযোগ করেছিল ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপিত হয়েছে, যা স্কটল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি আরও নিশ্চিত করে।

    বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। এখন কেবল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইষ্টার্ন কেবলস্ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    Next Article নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

    Related Posts

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    আগস্ট ৩, ২০২৬

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    আগস্ট ৩, ২০২৬

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬