‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ মার্চ) এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে সমতা এবং নারীদের ক্ষমতায়নের গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের নারী কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ম্যাংগোটিভি /আরএইচ
