Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি

    মে ৩, ২০২৬

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইনজীবী নাঈম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, দায় স্বীকার
    অপরাধ

    আইনজীবী নাঈম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, দায় স্বীকার

    By adminজানুয়ারি ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    র‍্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর আইনজীবী নাঈম কিবরিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। এরপর ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেটকারে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন তারা।

    এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অন্য মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

    এদিকে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। রোববার পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে ‘সচেতন আইনজীবী সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মব সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টির আশ্বাস তারেক রহমানের
    Next Article ইসলামী ব্যাংকিং নেতৃত্বে আজীবন অবদানের স্বীকৃতি পেলেন ওমর ফারুক খাঁন

    Related Posts

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি

    মে ৩, ২০২৬

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

    পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদি-মমতার হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে কে?

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫