Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি
    বিনোদন

    অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি

    By adminফেব্রুয়ারি ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্যস্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, পোস্ট-অপারেটিভ পর্যায়ে নানা জটিলতা দেখা দিতে পারে। এ কারণে এই মুহূর্তে তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।

    চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যেই রাখা হবে। এ সময় হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধ জানানো হয়েছে।

    গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। পোস্টে হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া দিয়ে মুখ ও মাথা ঢেকে থাকা একটি ছবি শেয়ার করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।

    ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর নির্মাতা রায়হান খান-এর পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল তার।

    ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। এখন সবার অপেক্ষা-সুস্থ হয়ে কবে আবার অভিনয়ে ফিরবেন প্রিয় এই অভিনেত্রী।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআল মাহমুদ-এর মৃত্যুবার্ষিকী আজ, বাংলা একাডেমিতে স্মরণসভা
    Next Article কলম্বোয় দাপট, পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

    Related Posts

    কলকাতায় হেনস্তার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিম

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬