Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২৪, ২০২৬

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    জুন ২৪, ২০২৬

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অসুস্থ ইলিয়াস কাঞ্চনের জন্য ডিপজলের দোয়া
    বিনোদন

    অসুস্থ ইলিয়াস কাঞ্চনের জন্য ডিপজলের দোয়া

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রায় সাত মাস ধরে অসুস্থ তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। এতে উদ্বিগ্ন হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরাও।

    জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের প্রতি ভালোবাসা ও দোয়া জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

    আজ রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে ডিপজল লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।’

    দেশে টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। শুরুতে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। দীর্ঘ তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

    তবে চিকিৎসকদের বরাতে পরিবার জানিয়েছে, পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

    বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম নায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন সহকর্মীরা ও ভক্তরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅক্টোবরে রেমিট্যান্সে গতি, ১১ দিনেই দেশে এসেছে ৯৮ কোটি ডলার
    Next Article এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি

    Related Posts

    আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী

    জুন ২৪, ২০২৬

    সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬

    ‘বাশারের স্ত্রী’ দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নায়িকা ববির

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬