Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রতারকদের ফোনে বিভ্রান্ত না হতে ভোটারদের প্রতি ইসির অনুরোধ

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    চাঁদাবাজি বন্ধ হলে এক বছরে দেশ ২৫ শতাংশ বদলে যাবে: জামায়াত আমির

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    নির্বাচনের আগে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি, লেনদেন সীমা কমছে

    ফেব্রুয়ারি ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, February 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন, আমি করিনি: পররাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন, আমি করিনি: পররাষ্ট্র উপদেষ্টা

    By adminফেব্রুয়ারি ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি নিজে কিংবা তার স্ত্রী এখনো কূটনৈতিক পাসপপোর্ট সারেন্ডার করেননি।

    রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান-তিনি ও তার আরও কয়েকজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে যে আলোচনা চলছে, তা কতটা সত্য।

    জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এখানেই মিসইনফরমেশন তৈরি হচ্ছে। আমি কিংবা আমার স্ত্রী কেউই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট এখনো আমার কাছেই আছে এবং বৈধ রয়েছে। দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক বিষয় হতো।’

    তিনি জানান, উপদেষ্টাদের মধ্যে অনেকে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন-এটি সত্য। ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন হলে নতুন পাসপোর্টে ভিসা স্থানান্তরে যে সময় লাগে, তা বিবেচনায় নিয়েই তারা আগেভাগে এ সিদ্ধান্ত নিয়েছেন।

    ভিসা সহজ করার উদ্দেশ্যে পাসপোর্ট সারেন্ডার করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি ভিসা সহজ করার বিষয় নয়, বরং সময় বাঁচানোর জন্য।’

    উদাহরণ দিয়ে তিনি বলেন, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের বি-১ ও বি-২ ভিসা বাতিল হয় না। তবে বিদেশ যেতে হলে নতুন পাসপোর্টে ভিসা ট্রান্সফার করতে সময় লাগে। সে কারণেই কেউ কেউ আগেভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন।

    পররাষ্ট্র উপদেষ্টা আবারও জোর দিয়ে বলেন, ‘আমি বা আমার পরিবারের কেউ কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছি—এই তথ্য সঠিক নয়।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা
    Next Article ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল ইরান

    Related Posts

    প্রতারকদের ফোনে বিভ্রান্ত না হতে ভোটারদের প্রতি ইসির অনুরোধ

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আহ্বান প্রধান উপদেষ্টার

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ খতিয়ে দেখছে ডিবি

    ফেব্রুয়ারি ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রতারকদের ফোনে বিভ্রান্ত না হতে ভোটারদের প্রতি ইসির অনুরোধ

    চাঁদাবাজি বন্ধ হলে এক বছরে দেশ ২৫ শতাংশ বদলে যাবে: জামায়াত আমির

    নির্বাচনের আগে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি, লেনদেন সীমা কমছে

    ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আহ্বান প্রধান উপদেষ্টার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫