Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অনলাইনে ফাঁস পুরো সিনেমা, তবু বক্স অফিসে দাপট থালাপতি বিজয়ের
    বিনোদন

    অনলাইনে ফাঁস পুরো সিনেমা, তবু বক্স অফিসে দাপট থালাপতি বিজয়ের

    By adminজুলাই ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মুক্তির আগেই পুরো সিনেমা অনলাইনে ফাঁস হয়েছিল। তবুও সেই ধাক্কা কাটিয়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার ‘জন নায়গন’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৭২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

    গত ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে শক্তিশালী সূচনা করে ‘জন নায়গন’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিনে দর্শক উপস্থিতি বাড়ায় আবারও আয় ঊর্ধ্বমুখী হয়।

    টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি। তিন দিনে ভারতের মোট নেট আয় ৯২ কোটি রুপির বেশি এবং গ্রস আয় প্রায় ১০৮ কোটি রুপিতে পৌঁছেছে।

    শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। সব মিলিয়ে তিন দিনে বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে প্রায় ১৭২ কোটি রুপি। ফলে প্রথম সপ্তাহান্তেই ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা তৈরি হয়েছে।

    তবে মুক্তির আগে বড় ধরনের পাইরেসির শিকার হয় ‘জন নায়গন’। গত ৯ এপ্রিল সিনেমাটির প্রায় পাঁচ মিনিটের ফুটেজ অনলাইনে ফাঁস হয়।

    পরদিনই পুরো সিনেমার এইচডি সংস্করণ বিভিন্ন পাইরেসি ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তামিলনাড়ু পুলিশের সাইবার অপরাধ বিভাগ তদন্ত শুরু করে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

    পাইরেসির পাশাপাশি সেন্সর ছাড়পত্র নিয়েও দীর্ঘ জটিলতার মুখে পড়ে সিনেমাটি। মূলত পঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২৩ জুলাই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায়।

    থালাপতি বিজয়ের ক্যারিয়ারে ‘জন নায়গন’ বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে এটিই তার শেষ সিনেমা।

    ফলে মুক্তির আগ থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। সেই আগ্রহই পাইরেসির ধাক্কা উপেক্ষা করে বক্স অফিসে সাফল্যে রূপ নিয়েছে।

    সিনেমায় বিজয় অভিনয় করেছেন ভেত্রি কন্দন চরিত্রে। গল্পে তিনি একজন সৎ সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি এক বন্ধুর মৃত্যুর পর তার মেয়ের দায়িত্ব নেন। এরপর রাজনীতি, ক্ষমতার লড়াই ও অ্যাকশনঘন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার
    Next Article মেসিকে ছাড়াই জয়ের ধারায় ইন্টার মিয়ামি, নজর কাড়লেন ক্যাসেমিরো

    Related Posts

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১,৩১৬ কোটি টাকা লোকসান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬