Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২৪, ২০২৬

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    জুন ২৪, ২০২৬

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অক্টোবরে রেমিট্যান্সে গতি, ১১ দিনেই দেশে এসেছে ৯৮ কোটি ডলার
    জাতীয়

    অক্টোবরে রেমিট্যান্সে গতি, ১১ দিনেই দেশে এসেছে ৯৮ কোটি ডলার

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১২ হাজার ৪৮ কোটি ৮৪ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

    রবিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ এসেছে -৬৮ কোটি চার লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার, আর বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংক শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৪০ হাজার ডলার।

    সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে, যার অঙ্ক ২৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক (১১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার) এবং তৃতীয় স্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক (১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার)।

    এর বাইরে ব্র্যাক ব্যাংক পেয়েছে সাত কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার, জনতা ব্যাংক পেয়েছে পাঁচ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংক পেয়েছে চার কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার, আর ব্যাংক এশিয়া পেয়েছে তিন কোটি ৮৫ লাখ ৮০ হাজার ডলার।

    অন্যদিকে, অক্টোবরের প্রথম ১১ দিনে ১০টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রয়েছে চারটি বিদেশি ব্যাংক-হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক। দেশি ব্যাংকের মধ্যে রেমিট্যান্স না পাওয়া ব্যাংকগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগুলশান-বনানীর সিসা বারে যৌথ অভিযান, মদ-বিয়ারসহ আটক ৬
    Next Article অসুস্থ ইলিয়াস কাঞ্চনের জন্য ডিপজলের দোয়া

    Related Posts

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২৪, ২০২৬

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    জুন ২৪, ২০২৬

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬