Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হত্যা মামলা: সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন আবারও রিমান্ডে
    অপরাধ

    হত্যা মামলা: সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন আবারও রিমান্ডে

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

    বুধবার (২৪ ডিসেম্বর) প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে আর কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা উদ্‌ঘাটনে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

    অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে বলেন, খাদিজা ইয়াসমিনের সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।

    আদালতের অনুমতি নিয়ে খাদিজা ইয়াসমিন আবেগাপ্লুত হয়ে বলেন, তাঁর বাবা অপরাধী হতে পারেন, কিন্তু তার দায় কেন তাঁর ওপর বর্তাবে। তিনি জানান, তাঁর ছোট সন্তান বর্তমানে প্রতিবেশীদের কাছে রয়েছে এবং তিনি নিজে চাকরি করে জীবন চালান।

    উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিলের ‘দি ঝিল ক্যাফে’র সামনে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় সুব্রত বাইনের সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।

    গত ১৫ ডিসেম্বর কুমিল্লা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ১৮ ডিসেম্বর তাকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন : পুঁজিবাজারে স্বস্তি ও নতুন আশার প্রত্যাশা
    Next Article সরকারের অবস্থান স্পষ্ট, নির্বাচনে অংশ নিতে পারবে না আ. লীগ: প্রেস সচিব

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    মার্চ ১৭, ২০২৬

    ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫