Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেলো আরও ৪৮ এজেন্সি
    জাতীয়

    হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেলো আরও ৪৮ এজেন্সি

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে ষষ্ঠ পর্যায়ে ৪৮টি হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার (৬ অক্টোবর) শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য এসব হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে।

    এর আগে পাঁচ দফায় মোট ৭০২টি যোগ্য হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছিল।

    মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত তালিকার কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৬ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, মক্কা-মদিনায় প্রদেয় সেবা সুবিধা সম্পর্কে হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন নিশ্চিত করতে হবে।

    প্রত্যেক এজেন্সিকে সৌদি সরকারের নির্ধারিত সংখ্যক হজযাত্রী পাঠাতে হবে এবং প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য একজন আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ করতে হবে। অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে নেওয়া যাবে না; এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করলে লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    তালিকা প্রকাশের পর কোনো অভিযোগ বা যোগ্যতার ঘাটতির কারণে সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে। এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়নের শর্তে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নবায়ন না করলে বা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নাম বাতিল হবে।

    প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং আয়কর সনদ দাখিল করে হজ পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেনাপোল কাস্টমসে অভিযান: ঘুষের টাকাসহ কর্মকর্তার সহযোগী আটক
    Next Article দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক একীভূত: নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব, ক্ষোভ

    Related Posts

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬