Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না: সিইসি
    জাতীয়

    রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না: সিইসি

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, গোপনে নয়-খোলামেলা ও সবার সামনে অনুষ্ঠিত এমন একটি নির্বাচন চাই, যা জনগণ নিজের চোখে দেখতে পারে। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না।’

    শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, বরং দেশের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রা টিকিয়ে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

    তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রবাসী বাংলাদেশিদের জন্যও ভোটের ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।

    সাংবাদিকদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আমি সাংবাদিকদের সহযোগিতা চাই এবং পাশে পেতে চাই। সংবাদ সংগ্রহে কোনো বাধা সৃষ্টি করতে চাই না; বরং সাংবাদিকদের পার্টনার হিসেবে পাশে রাখতে চাই।

    সভায় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে ৬ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র‍্যাব-৮ এর কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে স্থানীয় পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকদিনে আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
    Next Article যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব-ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা

    Related Posts

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    আগস্ট ৬, ২০২৬

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    আগস্ট ৬, ২০২৬

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬