Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা
    জাতীয়

    সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালিয়েছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান ও স্লোগান চালিয়ে যাচ্ছেন।

    রবিবার (১২ অক্টোবর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুলিশের জলকামান নিক্ষেপের পর প্রেস ক্লাবের সামনের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জলকামান নিক্ষেপের সঙ্গে সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়। এরপর পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ চালিয়ে সড়ক খালি করার চেষ্টা করে।

    এর আগে দুপুরে শিক্ষক নেতাদের নেতৃত্বে জাতীয়করণপ্রত্যাশী জোটের একটি অংশ প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেয়। তবে অন্য একটি পক্ষ প্রেস ক্লাবের সামনেই অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং সচিবালয় অভিমুখে লংমার্চ করার কথা জানায়।

    এই অবস্থায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরাতে অভিযান চালায় পুলিশ। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

    শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলেও বাস্তবায়ন না হওয়ায় তারা আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

    এ ঘটনায় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা: ইন্টারপোলের রেড নোটিশেও মিলছে না সাড়া
    Next Article জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫