Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শিল্পকলার একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন
    জাতীয়

    শিল্পকলার একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২১, ২০২৫1 Min Read
    শিল্পকলার একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন। সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। এক বছরের মেয়াদে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী থাকবে।

    রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭০ সালে আট বছরের বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ প্রকাশিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন এবং সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে দায়িত্ব পালন করেছেন, এছাড়া নজরুল ইন্সটিটিউটেও কাজ করেছেন।

    তার কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায় অনূদিত হয়েছে। ২০০৬ সালে কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

    এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। তার আগে দীর্ঘ ১৩ বছর দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী, যিনি ২০২৩ সালে সপ্তমবারের জন্য মেয়াদ বাড়ানোর পর ব্যক্তিগত কারণে ২০২৫ সালের ১২ আগস্ট পদত্যাগ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআ.লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
    Next Article ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, ৭৪০ হাসপাতালে ভর্তি

    Related Posts

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫