Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শিক্ষাকেন্দ্রে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে নেই: শিক্ষা উপদেষ্টা
    জাতীয়

    শিক্ষাকেন্দ্রে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে নেই: শিক্ষা উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষাকেন্দ্রগুলোতে রাজনৈতিক কলুষতা আনার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রাজনীতিমুক্ত রাখতে হবে। এখানে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    উপদেষ্টা আবরার জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এ খাতে প্রয়োজনীয় বিনিয়োগ দীর্ঘদিন করা হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও সামর্থ্যের মধ্যে থেকেও শিক্ষা খাতের উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, নুন আনতে পান্তা ফুরায়-এ অবস্থায়ও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর ভাতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এসব কার্যক্রম স্বেচ্ছাচারীভাবে পরিচালিত হওয়ায় বর্তমানে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে। যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল, সেখানে এখন টাকা নেই। ফলে যথাসময়ে প্রাপ্য টাকা দেওয়া যাচ্ছে না। খুব খারাপ অবস্থার মধ্যে চলতে হচ্ছে, বলেন শিক্ষা উপদেষ্টা।

    শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে নৈতিকতা ও চরিত্র নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু অক্ষর জ্ঞান নয়-শিক্ষার্থীদের নৈতিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ, দশ ও বিশ্বকে কিছু দিতে পারে।

    শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কীভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে তা স্পষ্ট। তিনি বলেন, যারা রাজনীতি করতে চান অবশ্যই করবেন—কিন্তু শিক্ষাকেন্দ্রগুলোকে রাজনৈতিকভাবে কলুষিত করার কোনো মানে নেই।

    বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সরকারের ওপর যারা বিশেষ সন্তুষ্ট, তাদের দেখভাল দুর্নীতি দমন কমিশনের কাজ। যারা সরকারকে চুষে খাবার সুযোগ পায়, আইনকে দুমড়ে-মুচড়ে টাকা বানায়-তারাই এ সন্তুষ্টির উৎস। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করবেন না। লেজুরবৃত্তিতে লাভ আছে, কিন্তু তাতে প্রকৃত শিক্ষক হওয়া যায় না। যদি লেজুরবৃত্তি না করেন, তাহলে ভালো থাকবেন।

    ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাউশি ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন, মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ বি. এম. আব্দুল হান্নান, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম সাত্তার, অধ্যাপক রিজভী জামান, অধ্যাপক কাকলি মুখোপাধ্যায় প্রমুখ।

    সেমিনারে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখালেদা জিয়াকে এখনই বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই : মির্জা ফখরুল
    Next Article শ্রীলঙ্কায় জরুরি অবস্থা, ঘূর্ণিঝড় ডিটওয়ায় মৃত ১৩২

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫